আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১১ (নভেম্বর) থেকে রবিবার (১৭ নভেম্বর) সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে গত ১১ নভেম্বর উদ্বোধনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক (ডিডিএলজি) মু. হুসাইন শওকত। উপজেলার ১১ ইউনিয়নের ১৩২ জন ইউপি সদস্যের অংশ গ্রহণে প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ইউএনডিপি প্রতিনিধি এসএম রাজু জবেদ, প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দিন, গ্রাম আদালত সহকারী অজয় কুমার মন্ডল ও ধনঞ্জয় মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বিকল্প বিরোধ নিষ্পত্তি, গ্রাম আদালত আইন ও বিধি, শুদ্ধাচার মূল্যবোধ ও গ্রাম আদালত, জেন্ডার ও গ্রাম আদালত শিক্ষণ, ভিডিও প্রদর্শনসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply