ঢাকাSunday , 17 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 17 November 2019, 21:51

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সদস্য তালিকা নিয়ে অহেতুক অভিযোগ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাবিবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২০০৪ সালে দলের সাধারণ সদস্য এবং ২০১৪ সালে ওয়ার্ড আ’লীগের সভাপতি নির্বাচিত হই। কমিটির সদস্য মঞ্জুরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক, মোহন আ’লীগের সদস্য ও বিগত নির্বাচনে নৌকার এজেন্ট ছিলেন। দলের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়ে অন্যায়ের প্রতিবাদ ও প্রতিকারে কাজ করে এসেছেন। এতে এলাকার আব্দুল জলিল সরদার (স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কৃত) যিনি নৌকা প্রতীকের বিরোধিতাকারী, নানা অপকর্মের হোতা এবং রউফ মোল্যা যিনি আওয়ামী লীগ করলেও তার পরিবারের অধিকাংশ সদস্য জামাত-বিএনপির সাথে যুক্ত। তাদের অপকর্মের বিরোধিতা করলে আর রক্ষা নেই। গত ৩১ অক্টোবর ওয়ার্ড সদস্য জমা দেওয়া তালিকায় কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি উপজেলা নেতৃবৃন্দের কাছে অভিযোগ করার নিয়ম ঘোষণা থাকলেও তারা তা না করে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করেছেন। জহুরুল ও মোহনকে জামাত, সাইদ গাজী ও খোদেজাকে জামাত শিবির পরিবারের সদস্য বলা হয়েছে। অথচ তারা বা তাদের পরিবার কখনো জামাত শিবির, রাজাকার ছিল না বা নেই। আমাকে মাছ চুরি ও ছিনিয়ে নেওয়া, রাস্তায় কাঠ ও অগ্নিসংযোগের কাল্পনিক ও মিথ্যা অভিযোগ এনে পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত অভিযোগ ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ও দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *