শ্যামনগর উপজেলা পল্লী বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলায় পল্লী বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ এস এম জগলুল হায়দার এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, নির্বাহী প্রকৌশলী পরেশ চন্দ্র মন্ডল, শ্যামনগরের এলাকা পরিচালক মো: কুদরত-ই-খোদা কচি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাহিদ সুমন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জিয়াউর রহমান।

Leave a Reply