ঢাকাSunday , 17 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নজরুল ইসলাম’র দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

admin ঢাকা
আপডেট: 17 November 2019, 21:27

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি বাদামতলা পাঞ্জেগানা মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে মসজিদ চত্বরে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম’র সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেয়ায় মসজিদ কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মসজিদ কমিটির সভাপতি মো. সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ তমেজ উদ্দীন, মাওলানা মোজাম্মেল হক, সমাজ সেবক মোস্তাক মোড়ল, মজিবর রহমান, হাফিজুর রহমান, খোকন গাজী ও ইমাম রফিকুল ইসলাম সহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেলিম হোসেন জানান, প্রয়োজনীয় টাকার অভাবে হাজরাকাঠি বাদামতলা পাঞ্জেগানা মসজিদ’র ছাদের ঢালাই কাজ বন্ধ ছিল। এমতাবস্থায় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জেলা পরিষদ’র পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। এই টাকা পেয়ে পাঞ্জেগানা মসজিদ এর ছাদ ঢালাই কাজ রোববার শুরু করা হয়। এতে মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের গ্রামবাসী খুশি হয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল’র আয়োজন করেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন, এলাকার বিশিষ্ট মওলানা মো. মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *