ঢাকাSaturday , 16 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের হিল্লোল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ

admin ঢাকা
আপডেট: 16 November 2019, 22:04

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কাজী হিল্লোল সমর্থিত পূর্ন প্যানেল জয় লাভ করেছে। শনিবার (১৬ই নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয় ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে ৫৮৯ জন অভিভাবক সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ৩১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে মোঃ হাফিজুর রহমান আম প্রতীক নিয়ে সর্বোচ্চ ২৮৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। শেখ নজিবুল হক আনারস প্রতীকে ২৮৫ ভোট পেয়ে ২য়, গাজী পলাশ উদ্দীন দোয়াত প্রতীক নিয়ে ২৭৭ ভোট পেয়ে ৩য়, রাশিদুল ইসলাম ব্যাগ প্রতীক নিয়ে ২৬৫ ভোট পেয়ে ৪র্থ, সংরক্ষিত (মহিলা) অভিভাবক সদস্য নির্বাচনে ফতেমা খাতুন কলস প্রতীকে সর্বোচ্চ ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন৷ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিল্লাল হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল কুমার রায়, আ”লীগ নেতা তবিবার গাজী, স্থানীয় সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সম্পূর্ণ সুষ্টু ও নিরপেক্ষ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসী নির্বাচন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *