ঢাকাSaturday , 16 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবে আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শম্ভূজিৎ’র মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 16 November 2019, 21:50

আশাশুনি প্রতিনিধি : আসন্ন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দলীয় নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী শম্ভূজিৎ মন্ডল আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। তিনি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে আমি প্রায় ৬ বছর ধরে দলের নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক সেঁতা বন্ধনের চেষ্টা করে চলেছি। সাংসদের নির্দেশ মোতাবেক দলকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নে জোর ভূমিকা রেখে চলেছি। সমন্বয়হীনতা যেকোনো সংগঠনের জন্য বিপজ্জনক। নেতৃবৃন্দের মাঝে বোঝাপড়া না থাকলে দলের শৃঙ্খলা থাকে না। যেকোনো উন্নয়ন একে অপরের প্রতিদ্ব›িদ্বতায় বাঁধাগ্রস্ত হয়। ফলে সুযোগ সন্ধানী অপরাধীরা সমাজে রামরাজত্ব কায়েম করে বসে। আশাশুনি উপজেলা আওয়ামী লীগ এখন অত্যন্ত নাজুক অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে সকলে মিলেমিশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হায়না। নেতা-কর্মীদের বসার জায়গা নেই। দলীয় কার্যালয় নির্মাণের জন্য ইট কিনে রাখলেও অদ্যবিধ কার্যালয় নির্মাণ করা হয়নি। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়সাধন করব। প্রথমেই একটি স্থায়ী কার্যালয় নির্মাণ করব। প্রত্যন্ত এলাকার মানুষ আশাশুনি এসে হয়রানির শিকার হলে নেতা কর্র্র্র্র্মীদের সাথে নিয়ে আমরা সেটা প্রতিহত করব। এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। আমি আশাশুনি প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের জন্য এমপি মহোদয়ের সাথে বলে দ্রæত সমাধানের চেষ্টা করব। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আশাশুনির উন্নয়নে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র নেতৃত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় নিজেকে শামিল করি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নীলকণ্ঠ সোম, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌসিকে কাইফুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *