গ্রাম ডাক্তার সমিতির কমিটি গঠন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি গর্ভ:রেজি:নং এস-১৩৬১, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন শাখার সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬নভেম্বর) সকাল ১১টায় আলিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের মাধ্যমে আলিপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে গ্রাম ডা: রফিকুল ইসলামকে সভাপতি, গ্রাম ডা: আক্তারুল ইসলাম ও গ্রাম ডা: জহিরুল ইসলামকে সহ-সভাপতি, গ্রাম ডা: অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক, গ্রাম ডা: বিকাশ সরকারকে যুগ্ন-সাধারণ সম্পাদক, গ্রাম ডা: এম.এ সাত্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১৭(সতের) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সভাপতি গ্রাম ডা: মাহবুবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক গ্রাম ডা: আ: গফফার, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: আশরাফ হোসেন, প্রচার সম্পাদক গ্রাম ডা: রফিক আহমেদ, জেলা সদস্য গ্রাম ডা: আ: খালেক, সফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি গ্রাম ডা: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গ্রাম ডা: এম.এ হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: অনির্বাণ সরকার।

Leave a Reply