ঢাকাSaturday , 16 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা আ’লীগের সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 16 November 2019, 21:01

শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা আ’লীগের আয়োজনে কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আ‘লীগের সভাপতি এস এম জগলুল হায়দার (এমপি )এর সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগামী ১ডিসেম্বর সম্মেলনকে কেন্দ্র করে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক ও সম্মেলন তদারকি কমিটির সদস্য জিএম ফাত্তার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাফরুল আলম বাবু, জেলা আ’লীগের সদস্য ও সম্মেলন তদারকি কমিটির সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি প্রমুখ। সম্মেলনকে সার্বিক সুন্দর করার জন্যে ৫ টি উপ-কমিটি গঠন সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *