ঢাকাFriday , 15 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আওয়ামীলীগের মতবিনিময় সভা: অভিমান ভুলে জগলু-দোলনের ঐক্য

admin ঢাকা
আপডেট: 15 November 2019, 21:33

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের সাথে ১২ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সকাল দশটায় উপজেলা সদরের এম এম প্লাজায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামীলীগের জাতীয় সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দারকে পুনরায় সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলনকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার সিদ্ধাšত্ম গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকবৃন্দ।

ইউনিয়নের সভাপতি সম্পাদকের মতবিনিময় সভায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি এস, এম, জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস, এম, আতাউল হক দোলন, ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির সানা,কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সমশের ঢালী, সম্পাদক এস,এম, আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি, এম, আকবর কবীর, সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সোহেল রানা বাবু, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোড়ল,সম্পাদক হায়াত আলী গাজী, কৈখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি, এম, রেজাউল করিম, সম্পাদক পবিত্র মন্ডল, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম, সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি, এম, শুকর আলী, সম্পাদক বজলুর রশিদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক ভবতোষ মন্ডল, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল বারী। বক্তারা বলেন, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সম্পাদকের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে আগামী দিনে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে দাঁড় করানোর জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *