কালিগঞ্জে বুলবুলে আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে আমরা সাধ্যমত সাহায্যে সহযোগিতা করব। তবে ত্রানের অর্থ কিংবা চাউল যদি কেও আত্মসাৎ করার চেষ্টা করে তাহলে অভিযুক্তদেরকে জেলে পাঠানো হবে। আপনারা সতর্ক থাকার কারণে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলেও ক্ষয়-ক্ষতি অনেকাংশে কম হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ঘুর্ণিঝড় বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্ত দুই’শ ব্যক্তির মাঝে চাউল বিতরণকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী প্রমুখ।

Leave a Reply