ঢাকাFriday , 15 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 15 November 2019, 21:26

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সাতক্ষীরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী, ওসি (তদন্ত) ইমারাত হোসেন, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সকল ইউপি চেয়ারম্যান, ক্রীড়া সংস্থার সেক্রেটারি স ম সেলিম রেজা সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃব্দুল হান্নানকে সদস্য করে খেলোয়াড় বাছাই কমিটি এবং পৃথক একটি অর্থ কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *