আশাশুনিতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেবামুলক প্রতিষ্ঠান ডি লায়লা ফাউন্ডেশন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে সদর ইউনিয়নের শীতলপুর ও শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী তুলে দেন ডি লায়লা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন ডি লায়লা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. আব্দুল হামিদ, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, প্রচার ও প্রকাশণা সম্পাদক হাসান ইকবাল মামুন, শ্রীউলা উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মো. নজরুল ইসলাম ও মসজিদের ইমাম মাও. হাফেজ মো. রুস্তম আলী প্রমুখ। এ সময় তিন’শ পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ডাউল, তেল, লবন, চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply