ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলোচ্ছাস, ঘুর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ থেকে জনপদ রক্ষার দাবিতে যুব পানি কমিটির সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 14 November 2019, 22:09

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় দক্ষিণ জনপদের নদী ভাঙন, জলোচ্ছাস, ঘুর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ থেকে জনপদ রক্ষার দাবিতে উত্তরণ ও শিবসা যুব পানি কমিটি প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পানি কমিটির যুগ্ম আহŸায়ক মৃণাল গাইন, রাজীব বাছাড়, সুনীতা দাস জবা ও নয়ন মনি বিশ্বাস। লিখিত বক্তব্যে তারা বলেন, বাংলাদেশেরর দক্ষিণ পশ্চিম উপক‚লীয় সুন্দরবন সংলগ্ন খুলনা অঞ্চলের প্রায় ১০ লক্ষ লোকের বসবাস এবং এ জনপদের মানুষ নদী ভাঙন, জলোচ্ছ¡াস, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতাসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে ঝুঁকি পূর্ণ জীবন যাপন করছে। এ অঞ্চলের মানুষ ২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারিনি। ১০ বছর পার হলেও পানি উন্নয়ন বোর্ড বিধ্বস্ত ভেড়ি বাঁধ টেকসই ভাবে মেরামত করতে পারিনি, প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হচ্ছে উপক‚লীয় এলাকার মানুষ। এরই মধ্যে আবার ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয় ক্ষতির ঘটনা ঘটেছে। অথচ সরকার বড় বড় প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যায় করলেও টেকসই বাঁধ নির্মাণের জন্য পর্যাপ্ত বরাদ্দ অর্থ দিচ্ছে না। তাই সমস্যা মোকাবিলায় অতি দ্রæত উপক‚লীয় সকল ধরনের বাঁধের টেকসই সংস্কার, গুরুত্ব প্রদান করে উপক‚লীয় সকল সাইক্লোন সেল্টারে বিশেষ করে নারী ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন, সর্বোপরি উপক‚লীয় সকল নদী অববাহিকায় টিআরএম বস্তবায়ন সহ বিভিন্ন দাবি উত্থাপন করে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য মুক্তযোদ্ধা আ: রাজ্জাক মলঙ্গী, পাইকগাছা পানি কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সম্পাদক মুক্তিযোদ্ধা তোকারম হোসেন টুকু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, তালা কমিটির সম্পাদক মীর জিল্লর রহমান, উত্তোরণ প্রতিনিধি দিলীপ কুমার সানা সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *