ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা ইদগাহ সরকারি প্রা: বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 14 November 2019, 21:47

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ২০১৯ পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন আর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য নির্মল কুমার মন্ডল, সখিপুর মহিলা ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলফাতুন্নেছা, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল¬াহ কল্লে¬াল, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবরান আলী, আকতার রেজা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গৌরচন্দ্র ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য হালিমা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম(আলম), নুর ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল¬াহ আল তারিখ। অনুষ্ঠান শেষে বিদায়ি ছাত্র ছাত্রদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *