ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বামীর সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 14 November 2019, 21:43

ডেস্ক রিপোর্ট: স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তি শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক আত্মসাতের ষড়যন্ত্র ও বঞ্চিত করার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এক অসহায় নারী। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শহরের মুনজিতপুর রথখোলা বিল এলাকার মৃত এম.এ.কে. হেলাল উদ্দিনের স্ত্রী মিসেস সাহিদা আনসারী রুমি। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৪ঠা ফেব্রæয়ারি ২০১৯ তারিখে আমার স্বামী স্ট্রোক জনিত রোগে মারা যান। তিনি মারা যাওয়ার পর আমি আমাদের নাবালিকা ৪ বছরের শিশু কন্যা হুমাইরা আফিয়া রুহিকে নিয়ে স্বামীর রেখে যাওয়া শহরের মুনজিতপুর রথখোলা বিলের ভিটাবাড়িতে বসবাস করছিলাম। এরই মধ্যে আমার স্বামীর আপন ভাই বোনেরা আমাকে ও আমার কন্যাকে স্বামীর ভিটাবাড়ি হতে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে স্বামীর মৃত্যুর ১৫ দিন পর আমার স্বামীর ভাই-বোনসহ আমার শাশুড়ি আমাদেরকে স্বামীর বসতবাড়ি হতে জোরপূর্বক নামিয়ে দেন। আমার স্বামীর অনেক সম্পত্তি থাকার পরও আজ আমি আমার নাবালিকা কন্যাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কোন উপায় না পেয়ে বর্তমানে সাতক্ষীরা শহরের একটি ভাড়া বাড়িতে কোন রকমে দিনাতিপাত করছি। এমনকি অর্থাভাবে আমার নাবালিকা কন্যাকে লেখাপড়া করাতে পারছি না। ভাড়া বাড়ির ৫ মাসের ভাড়াও দিতে পারছি না। তিনি বলেন, আমার স্বামী জীবিত অবস্থায় তার গ্রামের বাড়ি ফয়জুল্ল¬াহপুরে বেশ কিছু জায়গা জমিও ক্রয় করেন। ওই জায়গাতে আম, জাম, কাঠালসহ বিভিন্ন ফলের গাছও তিনি লাগিয়েছিলেন। সেখান থেকে বছরে কিছু টাকাও আমরা পেতাম। বর্তমানে সেটাও আমি পাচ্ছি না। এমনকি আমার স্বামীর হারিয়ে যাওয়া চেকের পাতায় নিজেদের ইচ্ছা মত টাকার অংক বসিয়ে আমার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছেন। আমি ও আমার কন্যা গত ৭ নভেম্বর আমাদের গ্রামের বাড়িতে স্বামীর রেখে যাওয়া জায়গা জমি দেখতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ হুমকি ধামকি প্রদান করেন। এ ঘটনায় আমি গত ইং ১২ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর কোন উপায় না পেয়ে আমি আমার শিশু কন্যাকে নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবির শরণাপন্ন হলে তিনি আমাকে আশ্বস্ত করে বলেন, তোমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি তুমি অবশ্যই ফিরে পাবে। সংবাদ সম্মেলনে রুমি আরো বলেন, বর্তমানে আমি আমার শিশু কন্যাকে নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছি। এমতাবস্থায় তিনি (রুমি) তার নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে তার স্বামীর ভিটা-বাড়িতে যাতে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে পারেন সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রুমির চার বছরের শিশু কন্যা হুমাইরা আফিয়া রুহি, ভাগ্না সুমন ও সজিব, চাচাতো ভাই আনারুল গাজী এবং প্রতিবেশী আবুল কালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *