বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯-২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, বিদ্যোৎসাহী সদস্য ডা: শোকর আলী ও অভিভাবক সদস্য নূরে আজম। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ডা: অহিদুজ্জামান রমজান আলী মোড়ল, মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুরুল আমিন, শাহিনুর ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন প্রমুখ। ২০২০ সালে এস.এস.সি পরীক্ষায় ১৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তপন কুমার বাইন।

Leave a Reply