ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 14 November 2019, 21:40

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থী, অভিভাবক ও সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের জন্য স্কুলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান ও তাদের জন্য শুভ কামনা জানানো হয়। একই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে উপহার তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি শেখ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, ম্যানেজিং কমিটির সেলিম মাহমুদ বুলু, মাজহারুল আনোয়ার, অহিদা পারভিন, সহকারী শিক্ষক মারুফা খানম, শারমীন সুলতানা, তানভীর সুলতানা নিপা। এসময় মো. আমানুল্লাহ্, শফিকুল ইসলাম, রাজিব, মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জি.এম আজিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *