ঢাকাThursday , 14 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৭ কাস্টমস কমিশনারকে একযোগে বদলি

admin ঢাকা
আপডেট: 14 November 2019, 21:38

বেনাপোল (যশোর) প্রতিনিধি: কাস্টমস কমিশনার পর্যায়ের ৭ জন কর্মকর্তাকে এক সাথে বদলি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৩ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। জাতীয় বাজেট ঘোষণার চার মাস পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারকে রদবদল করা হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতা বান্ধব পরিবেশ সৃজনের জন্য সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর। প্রজ্ঞাপনে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক শফিকুল ইসলামকে ঢাকা-১ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খানকে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার হিসেবে, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহবুবুজ্জামানকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে, বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. আজিজুর রহমানকে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা-১ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে ঢাকা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর-মূল্য সংযোজন কর এর মহাপরিচালক হিসেবে ও জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কমিশনার একেএম মাহবুবুর রহমানকে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এদের মধ্যে কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের বদলির আদেশ আগামী ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *