উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মের প্রবর্তক ও মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২শ ৪৪তম আবির্ভাব তিথী জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক মদন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মঙ্গল কুমার পাল, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস, জেলা তাঁতী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, প্রাণনাথ দাস, নিত্যনন্দ অমিন, জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি শংকর ঘোষ ও সাধারণ সম্পাদক সুমন অধিকারী প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রার উদ্বোধন করেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি। শোভা যাত্রাটি পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে কাটিয়া সদর সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। 
সভায় এমপি রবি বলেন, ‘শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়িত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রীকৃষ্ণ সৃষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই ভগবানের আসনে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ। বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। এই দেশ সব ধর্মের মানুষের।’
এদিকে, শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ৩শ ৪৪তম জন্মাষ্টমী উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহরের কাটিয়ায় সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, প্রদাদমঠ বাংলাদেশের অধ্যক্ষ দিক বিজয়ানন্দ মহারাজ, জেলা মন্দির কমিটির সহ-সভাপতি অনিত মুখার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলি, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সেলিম, সৎ সংঘ সাতক্ষীরার সহ-সভাপতি সুনির্মল মন্ডল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, দুষ্টের দমন ও সৃষ্টের পালন করতে শ্রী কৃষ্ণের আবির্ভাব। তিনিও কিন্তু সোনার চামচ মুখে থাকতে পারেন নি। যুদ্ধ করতে হয়েছে অপশক্তির বিরুদ্ধে। এতে সহজেই অনুমেয় কোন কিছুই সহজে অর্জন হয় না। আমরা মানুষে মানুষে দূরত্ব সৃষ্টি করি, ধর্মের কথা বলে মানুষ খুন করে ফেলি। কিন্তু কোন ধর্মই মানুষকে এটা শেখায় না।

Leave a Reply