ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলার সেরা করদাতা সম্মাননা পেয়েছেন পাটকেলঘাটার বিশ্বজীৎ সাধু

admin ঢাকা
আপডেট: 13 November 2019, 21:46

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীৎ সাধু সাতক্ষীরা জেলার সেরা কর দাতার সম্মাননা ক্রেস্ট পেয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) খুলনা হোটেল সিটি ইনে সকাল ১১ টায়  খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা বিভাগীয় ১০ টি জেলার সেরা কর দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সম্মাননা প্রদান করেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, খুলনা মেট্রপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো: মুস্তবা আলী, কর কমিশনার রফিকুল ইসলাম চৌধুরি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, কর অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায় প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার সেরা ৭ জন করদাতের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *