ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী যুব আন্দোলন’র সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 13 November 2019, 21:45

প্রেস বিজ্ঞপ্তি : নবারুন স্কুল মোড়স্ত ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা কার্যালয়ে জেলা কমিটির মূল্যায়ন ও দায়িত্বশীল তারবিয়াত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: কাজী মুহাম্মাদ ওয়েজ করণী, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রাজ্জাক, ছদর দ্বীনি সংগঠন সাতক্ষীরা জেলা। মাও: মুহাদ্দিস মো: মোস্তফা শামছুজ্জামান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা। মো: ছারোয়ার আলম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন এর প্রত্যেকটি কর্মীকে এক জন রাবার হিসাবে তৈরি হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দ্বীন কায়েম করা সম্ভব নয়। ইসলামকে বিজয়ী করার জন্য সকলকে আমিরের নির্দেশ পাওয়া মাত্রই সে কাজটি দায়িত্বের সাথে পালন করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: দেলোয়ার হোসেন, মো: আলমগীর হোসাইন, মো: বেলাল হোসাইন, মোহাম্মদ আল-আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *