ঢাকাWednesday , 13 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার পাটকেলঘাটয় সড়ক দুর্ঘটনায় নিহত-১

admin ঢাকা
আপডেট: 13 November 2019, 21:32

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পাটকেলঘাটা বাজার সংলগ্ন আচিনতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম অমিত দেবনাথ (৫২)। তিনি তালা উপজেলার খলিষখালি গ্রামের জগেন্দ্র দেবনাথের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, অমিত দেবনাথ সকালে খলিষখালি থেকে ভাড়ায় মোটরসাইকেল যোগে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা বাজার সংলগ্ন আচিনতলা নামকস্থানে পৌঁছালে পিছন দিক থেকে একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *