ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের নিউ মার্কেট এলাকায় ট্রাকের চাকায় নিহত ১

admin ঢাকা
আপডেট: 12 November 2019, 22:37

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নিউ মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনছার আলী সরদার সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ইটাগাছা এলাকা থেকে বাইসাইকেল যোগে আনছার আলী খুলনা রোড মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের নিউ মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে গেলে তেলবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকটির চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাকসহ এর চালককে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *