ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মোহনা টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
November 12, 2019 10:13 pm
Link Copied!

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে দর্শক নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মোহনা টিভির শ্যামনগর প্রতিনিধি শেখ আফজালুর রহমানের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি জি,এম আকবর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন বলেন, মোহনা টিভি দেশ ও জাতির উন্নয়নে কাজ করায় দর্শক নন্দিত জনপ্রিয় হয়েছে, যার কারণে ইতিমধ্যে মোহনা টিভি সকলের নিকট বিশেষ পরিচিতি লাভ করেছে। এ সময় বক্তারা মোহনা টিভির পথ চলার সমৃদ্ধি কামনা করেন। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, সিনিয়র সাংবাদিক সামিউল মনির, আবু সাঈদ, আনিসুজ্জামান সুমন, মোস্তফা কামাল, মুনছুর আলম, কামরুজ্জামান, হাজী মুরাদ,সরদার সিদ্দীক,মিজানুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল-ইমরান, নিউজ ক্লাব সভাপতি মারুফ হোসেন মিলন সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।