ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বপন কুমার বিশ্বাস শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 12 November 2019, 22:12

আটুলিয়া প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ শ্যামনগর উপজেলা পর্যায়ে স্বপন কুমার বিশ্বাস শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ৩৯নং উত্তর আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গত ১ জানুয়ারি ২০০৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি ইতিপূর্বে ২০১৪ সালে ও ২০১৬ সালেও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। দ. প. আটুলিয়ার অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও উল্লাসিনী বিশ্বাসের পুত্র স্বপন কুমার বিশ্বাস সহকারী শিক্ষক, বিশ্বজিৎ বিশ্বাস প্রধান শিক্ষক ও সুব্রত বিশ্বাস সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষক পরিবারের সন্তান হিসাবে স্বপন কুমার বিশ্বাস উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *