ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

admin ঢাকা
আপডেট: 12 November 2019, 22:08

খুলনা প্রতিনিধি: খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোস্টে ১০০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১২ নভেম্বর)বিকাল সাড়ে ৪ টার সময় পথের বাজার চেকপোস্ট এলাকা দিয়ে ২ মহিলাসহ মোট ৪ জন পায়ে হেঁটে যাচ্ছিল, এ সময় তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার ও এ এস আই গাজী ফেরদাউস সঙ্গীয় ফোর্সসহ তাদের দেহ তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে । আটককৃতরা হলো যশোর রায়পাড়া রেলগেট এলাকার মাসুদের স্ত্রী সপ্না (২৫), ঘোপ নওয়াপাড়া বৌ বাজার এলাকার সলেমানের স্ত্রী রোকেয়া, যশোর নিলগঞ্জ সুপারিবাগান এলাকার দিপুর পুত্র রাহুল (১৫),যশোর নিউমার্কেট এলাকার হয়রত আলীর পুত্র মনির (৩৩)। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৪, তারিখ-১২/১১/১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *