ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ আ’লীগ নেতা হারুনকে দেখতে ইবনে সিনা হসপিটালে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 12 November 2019, 21:59

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অসুস্থ শেখ হারুন উর রশিদকে দেখতে ঢাকা ইবনে সিনা হসপিটালে গেলেন সাতক্ষীরা সদর -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে ইবনে সিনা হসপিটালে শেখ হারুন উর রশিদকে দেখতে যান এমপি রবি। এসময় এমপি রবি অসুস্থ শেখ হারুন উর রশিদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং ইবনে সিনা হসপিটালের ডাক্তারদের সাথে উন্নত চিকিৎসার ব্যাপারে কথা বলেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের দ্রæত সুস্থতার জন্য সাতক্ষীরাবাসীর নিকট দোয়া কামনা করেছেন এমপি রবি। এসময় ঢাকা ইবনে সিনা হসপিটালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন ও সদর এমপির এপিএস শেখ মাহফুজুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অসুস্থ শেখ হারুন উর রশিদ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে হার্টের সমস্যা জনিত কারণে ঢাকা ইবনে সিনা হসপিটালে ভর্তি হন। বেশ কিছুদিন যাবৎ শেখ হারুন উর রশিদ শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও তার পরিবাবের পক্ষ থেকে দ্রæত সুস্থতার জন্য আরোগ্য কামনা করে সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *