দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর)সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগার দেবহাটা উপজেলা কমিটির আয়োজনে এ চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি শরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অনিমেশ রায়, আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের উপজেলা সভাপতি ইসমাইল গাজী, নোড়ারচক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আবু বকর গাজী, প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা আবুল হোসাইন প্রমুখ। এসময় শতধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
