ঢাকাTuesday , 12 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ১০ টাকার চাল বিক্রি শুরু

admin ঢাকা
আপডেট: 12 November 2019, 21:49

ঝাউডাঙ্গা প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ানে ১০ টাকা মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় ঝাউডাঙ্গা বাজারে খাদ্য অধিদপ্তর পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণের আওতায় খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। খাদ্য বান্ধব আওতায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ১,২ ও ৫ নং ওয়ার্ডের ৬ শত ৫১ দরিদ্র পরিবারের মাঝে ডিলারের মাধ্যমে ১০ টাকা দামের ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তারক নাথ পাল ২ নং পাথর ঘাটা ওয়ার্ড ইউপি সদস্য সেলিম হোসেন ৫ নং ওয়ার্ড ঝাউডাঙ্গা ইউপি সদস্য মো: রুহুল আমিন শাহিদুর রহমান আ: কালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *