জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ। দুর্যোগকালীন সময়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সম্মিলিত প্রচেষ্টায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব হয়েছে উল্লেখ করে সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply