দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দর্শক-নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে র্যালি, আলোচনা সভা, কেক কাটার মধ্যে দিয়ে এ দিনটি পালিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জল মৈত্র, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, বিআরডিবি কর্মকর্তা রাকিব হোসেন ও প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। স্বাগত বক্তব্য রাখেন, মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি ও দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী শিক্ষা অফিসার মঞ্জরুল আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা মোহনা টিভির পথচলার সমৃদ্ধি কামনা করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহবান জানান।
