ফিংড়ী ইউনিয়ন যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহ উদ্দিন টপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের যুগ্ন-আহŸায়ক মো. সোহাগ হোসেন, সদস্য অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক শেখ ফারুক হোসেন প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৭ নভেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ৬৮তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু।

Leave a Reply