ঢাকাFriday , 8 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা উৎসব সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 8 November 2019, 21:50

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শান্তিপূর্ণভাবে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী পূজা উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। উপজেলার রাড়–লী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, গদাইপুরের সাধুকাপাড়া ও গড়ইখালী ইউপির বিভিন্ন জায়গায় এ উৎসব পালিত হয়। এদিকে, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উৎসবের শেষ দিনে বাঁকা দাশপাড়া, পূর্ব ও পশ্চিম ঘোষপাড়া মন্দির দর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, ইউনিয়ন আ’লীগ নেতা ডা. শংকর দেবনাথ, অসীম কুমার দাশ, বিমল পাল, অশোক অধিকারী, যুবলীগ নেতা আশীষ দত্ত, আবু হাসান, আমান, আজিজুর রহমান, আলিম, হাকিম প্রমুখ। এ উৎসবে আরশাদ আলী বিশ্বাস প্রত্যেক মন্দিরে নিজস্ব অর্থায়নসহ সনাতন ধর্মাবলম্বীরা ভারতে চিকিৎসাধীন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র মা ও এমপি শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *