দেবহাটা প্রেসক্লাবের সম্পাদকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার পিতা সাবেক স্কুল শিক্ষক মরহুম সৈয়দ আবুল কালামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) বাদ জুম্মা উপজেলা সদরের নিজস্ব বাসভবনে মরহুমের পরিবার-বর্গের আয়োজনে সকাল থেকে কোরআনখানি, বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান ও হাফেজ আরশাদ আলী। মিলাদ মাহফিলে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আশরাফুল ইসলাম, এলাকাবাসী ও মুসুল্লীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মরহুম সৈয়দ আবুল কালাম সুশীলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন ২০০৩ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি ২০১৩ সালের ৯ নভেম্বর খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

Leave a Reply