ঢাকাFriday , 8 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সরকারি রাস্তা দখলকারী পরিবারের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ

admin ঢাকা
আপডেট: 8 November 2019, 21:40

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুরে সরকারি ইট সোলিং রাস্তার কার্পেটিং তুলে প্রাচীর নির্মাণকারী পরিবারের মিশন ব্যর্থ হওয়ায় নিজেদের বাঁচাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। মামলাবাজ পরিবারটির বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয় বলেও অভিযোগ আছে। সরকারি রাস্তা দখলের বিষয়টি মিথ্যা সাজাতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরিবারের সদস্য আলেয়া খাতুন, তার ছেলে মোস্তাফিজুর রহমান সহ সাঙ্গোপাঙ্গরা। এছাড়া রাস্তা দখলের ঘটনার দিন ইট সোলিং তুলে ফেলতে বাধা দেওয়া স্থানীয়দের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাদেরকে আইনের চোখে অপরাধী সাজাতে মরিয়া হয়ে উঠেছে তারা। সরকারি জমিতে ডিসিআর নিয়ে বসবাসকারী ঐ পরিবার বিভিন্ন সময় স্থানীয়দের উপর তেড়ে আসে। কিছু বলতেই তাদের উপর হামলা সহ হয়রানিমূলক বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করে। সাম্প্রতিক রাস্তা দখলের বিষয়টি ধামা চাপা দিতে বিভিন্ন অসাধু ব্যক্তিদের আশ্রয় নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের উত্তর পাশের একটি সরকারি রাস্তা দখল করে রাস্তার ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে মুনছুর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্ত ও তার সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়রা ইউপি সদস্য আকবর আলী এসে রাস্তা খুলে দেওয়ার কথা জানালেও কোন তোয়াক্কা না করে আরো মরিয়া হয়ে ওঠে। পরদিন শনিবার মুনছুর আলীর স্ত্রী আলেয়া খাতুন, ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তকে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেয়। এরপরও থেমে না থেকে ঐ পরিবারের সদস্যরা নতুন ফন্দি করতে শুরু করেছে। উক্ত পরিবারটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং জনসাধারণের চলাচলের রাস্তায় প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *