পলিথিন বহন করায় পরিবহণ সুপারভাইজারের কারাদন্ড
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পলিথিন বহন করার দায়ে হানিফ পরিবহণের সুপারভাইজার আবুল কালামকে (৫০) কে ১৫ দিনের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৮ নভেম্বর) বেলা ১২টায় র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহীনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিনেরপোতা এলাকায় বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা হতে সাতক্ষীরাগামী হানিফ পরিবহণ তল্লাশী করে বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়ে আসা প্রায় ২শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ বহন করার অপরাধে হানিফ পরিবহণের সুপারভাইজার যশোরের কেশবপুরের কন্দপুরের মৃত গোলাম রহমান গাজীর ছেলে আবুল কালামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় ১৫ দিনের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্যা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Leave a Reply