বড়দলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্যাদি রাখার দায়ে এক মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এ সময় বিজ্ঞ আদালত বাজারের কুন্ডু স্টোরকে ৫শ’ টাকা জরিমানা করেন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য মালামাল আলাদা বক্সে রেখে কোম্পানির কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। একই সাথে বাজারের সুমন স্টোর ও বাসুদেব স্টোরেও অভিযান পরিচালনা করে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিধি মোতাবেক ব্যবসা পরিচালনা না করলে জরিমানা করা হবে বলে সবাইকে সতর্ক করেন। এ সময় পাট উন্নয়ন সাতক্ষীরা জেলা সহকারী পরিচালক আমির হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জিত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply