অসহায় কিডনি রোগীর ৯ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষাধিক টাকা উত্তোলন, শ্যামনগরে মেধাবী ছাত্রী আসমাকে বাঁচাতে মানবতার সাড়া
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের ৯ম শ্রেনির মেধাবী ছাত্রী আসমা আক্তার আঁখি (১৫) সুস্থ হয়ে বাঁচতে চায়। সে শ্যামনগরের আবাদচন্ডীপুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী। আঁখি দীর্ঘ দিন যাবৎ কিডনি ও হার্ট সমস্যায় আক্রান্ত। গত ৬ নভেম্বর খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ৪টা ডায়ালাইসিস বিফল হয়। গত ৭ নভেম্বর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। মোমিনুর রহমান নামক যুবক অত্যন্ত কষ্ট করে বিনিদ্রা যাপন করে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত খবর পরিবেশন করছেন। তাকে কিডনি স্থাপনে ৯ লক্ষ টাকার প্রয়োজন হওয়ায় ভূমিহীন পিতা দিশেহারা। এ বিষয়টি শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান (সাঈদ) কে অবহিত করা হলে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে পরামর্শ সভা করেন। সভায় সিদ্ধান্ত মতে প্রতিটি জনপদে আসমা কে বাঁচাতে সাহায্যের আহŸান সংবাদটি দ্রুত প্রচারিত হয়। ফলে এক ঝাঁক তরুণ প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছা সেবক হয়ে প্রচন্ড রৌদ্র বা বৃষ্টিতে প্রতিষ্ঠান, হাট/বাজার ও দুয়ারে দুয়ারে ঘুরে দানের টাকা গ্রহণ করেন। গত কয়েকদিনে ৩লক্ষ ৮ হাজার ৬শ’ ২৭ টাকা সংগ্রহ হয়েছে। তার পিতা বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডীপুর গ্রামের মোল্যা বাড়ির ভূমিহীন গরিব দিনমজুর মো. আনোয়ার হোসেন ৩সন্তানের জনক। আঁখির রোগ শনাক্ত হয় কয়েক মাস পূর্বে। তার পিতা এলাকার সর্বস্তরের মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আঁখির চিকিৎসা করে আসলেও বর্তমানে অর্থের সংকটে চিকিৎসার অভাবে মরণাপন্ন। তার চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে কয়েক লক্ষ টাকা খুবই প্রয়োজন হয়। আঁখি সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। তার সাহায্যে এগিয়ে আসতে ক্রন্দনরত অবস্থায় আঁখি ও তার পিতা দিনমজুর আনোয়ার হোসেন সকলকে এগিয়ে আসতে আহŸান করেছেন। আঁখির পিতা আনোয়ার হোসেনের মোবাইল নং (বিকাশ) ০১৯০৫-৮১১৪১২। আর্ত-মানবতার সেবাই এগিয়ে আসতে আঁখির জন্য দোয়া ও সাহায্যে এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য-দিকটা বিশেষ বিবেচনায় নিয়ে দানের হাতকে সম্প্রসারিত করতে সকলের নিকট আহŸান জানানো হয়। ফলে আসমা কে বাঁচাতে মানবতার সাড়া মিলছে। এ ধারা অব্যাহত থাকলে আসমার সু-চিকিৎসায় এ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারে।

Leave a Reply