ঢাকাThursday , 7 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের স্ত্রীর ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 7 November 2019, 21:40

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের স্ত্রী রাশিদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……..রাজিউন)। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৪ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজা নামাজে বাকসা সম্মিলিত জামে মসজিদের ইমাম ও বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. হাসানুর রহমানের ইমামতিতে ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. রবিউল হক, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আব্দুল হামিদ, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাও. আবুল হাসান, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কাফেলার শফিকুর রহমান, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আজাদ হোসেন, পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *