শিশুর খেলাধুলার অধিকার নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে শিশুর খেলাধুলার অধিকার নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে ‘গুড কজ ক্যাম্পেইন’ (জিসিসি) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স’র নির্বাহী পরিচালক রোকসানা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিশুরা ফুলের মত। তাই প্রতিটি শিশুকে সমান ভাবে ভালোবাসুন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এজন্য শিশুরা যাতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম ও অপরাধ মূলক কাজে জড়িয়ে না পড়ে সেজন্য লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ শেষে এটাকে দীর্ঘস্থায়ী করার যে পরিকল্পনা সম্মিলিত ভাবে করা হয়েছে তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। শিশুকে ভাল চিন্তা, ভাল কাজের মাধ্যমে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে আরও বেশি আন্তরিক হওয়ার আহŸান জানান তিনি। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, নাগরিক কমিটির আহŸায়ক মো. আনিসুর রহিম, জাতিসংঘের জেনেভা সম্মেলনের ৩০তম অধিবেশনে বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধি মাসুদ রানা, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

Leave a Reply