ঢাকাThursday , 7 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 7 November 2019, 21:45

ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষক দলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, যুগ্ম আহŸায়ক সালাউদ্দীন লিটন, পৌর কাউন্সিলার শফিকুল আলম বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন হাসান শাহরিয়ার রিপন, সাইফুল ইসলাম বাবলু, সাইফুল ইসলাম, ওলিউর রহমান, শাহিন, সুমন রহমান, গোলাম সরোয়ার, কচি, প্রোফেসর আতাউর রহমান, রেজাউল ইসলাম, মাসুদ রানা, সবুজ, হাবলু, সাকিল হোসেন জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মাসুম রাজ, শাহদাৎ হোসেন, ইসমাইল হোসেন, লতিফ, মজিদ, খোকন, নেছারুল, রফিকুল, নূর ইসলাম, মাজেদ, রানা, রমযান, শাজ্জাদ পারভেজ, ডালিম, সবুজ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল।
সভাপতির বক্তব্যে রাহমতুল্লাহ পলাশ বলেন, আমি আমার ব্যক্তিগত লোক চাইনা। খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য যারা নিবেদিত তাদেরকে চাই। আগামী দিনে সে সকল নেতা-কর্মীদের নেতৃত্বে আসার জন্য সুপারিশ করব। দলের ভিতরে কোন উৎশৃঙ্খল, মাদকাসক্ত, বেয়াদবদেরকে বর্দাস্ত করব না। দলকে পাশ কাটিয়ে যারা ব্যক্তির চামচামি করে নেতা হতে চায় তাদেরকে আমি কখনই নেতা হতে দেব না। কারণ আমি চাই সবাই দলের কর্মী হোক, কেন্দ্রীয় যে কোন কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আহবান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *