শেখ আশরাফুল হক’র মৃত্যুতে এমপি রবি’র শোক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক পৌর মেয়র শেখ আশরাফুল হক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শেখ আশরাফুল হক বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শহরের সুলতানপুরস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এমপি রবি বলেন, ‘জেলা আ’লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক পৌর মেয়র শেখ আশরাফুল হক একজন পরীক্ষিত, বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। সবার প্রিয় এ মানুষটি সারাটা জীবন সাতক্ষীরার বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। জেলা আ’লীগসহ জেলাবাসী একজন দক্ষ কর্মীকে হারাল। সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বাদ আছর পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে, সাবেক পৌর মেয়র শেখ আশরাফুল হক’র মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply