ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 23:17

রাকিবুল ইসলাম: ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক, স্টেশন অফিসার আজিজুর রহমান প্রমুখ। বুধবার ৬ নভেম্বর থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ পালিত হবে বলে জানায় বক্তারা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণি মহড়া প্রদর্শন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনি. ফায়ার ফাইটার ইউসুফ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *