শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ভিত্তিক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ‘আমরা বাল্যবিবাহ করব না’ এই স্লোগানে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্রেকিং দ্য সাইলেন্স এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক লুৎফুন নাহার, ব্র্যাক এর বিভাগীয় ম্যানেজার রবিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম, মো. আব্দুল মালেক, রনজিৎ ঘোষ, জেসমিন খাতুন, রহিমা খাতুন, আমেনা খাতুন, মো. আব্দুল আজিজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ, আসুন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি ছেলে ২১ বছর এবং মেয়ে ১৮ বছর এর নীচে বিয়ে দেব না এবং বিয়ে করব না। এ সময় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্স’র কর্মকর্তা মো. মনিরুজ্জামান (টিটু)।

Leave a Reply