আশাশুনিতে মামলার বাদীকে গণধর্ষণের অভিযোগে মামলা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় চার সন্তানের জননী বাদীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একজনের নাম উল্লেখ করে ও তিন/চার জনকে অজ্ঞাতনামা আসামি করে ৭(১১)নং একটি মামলা দায়ের করেছেন। সোমবার (০৪ নভেম্বর) গভীর রাতে শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের একটি মৎস্য ঘেরে ঘটনাটি ঘটেছে। ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদরে প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধূ জানায়, ‘এক মাস আগে দোকানের দেনা-পাওনা কেন্দ্রিক ঢাকায় চাকুরিজীবী আমার স্বামীর হাত ভেঙে দেয় একই গ্রামের গহর ফকিরের তিন ছেলে শহিদ, ছায়দুল ও সাইদ। এ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা করি। প্রতিপক্ষরা মামলা তুলে নিতে আমাকে প্রকাশ্যে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তার জের ধরে ঘটনার রাতে আমি আমার মৎস্য ঘেরে গেলে প্রতিপক্ষের শহিদ তিন/চারজনকে সাথে নিয়ে আমাকে একা পেয়ে ঘেরে বাসার মধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় পার্শ্ববর্তী লোকজন আমাকে উদ্ধার করে আমাকে সাতক্ষীরা সদরে ভর্তি করেন। এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন- ভিকটিমের অভিযোগ নিয়ে থানায় একটি গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদরে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply