ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পিইডিপি-৪ এর অনুমোদন পেল ২১ প্রাইমারি স্কুল

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 21:46

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও ৫টি স্কুলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে পিইডিপি-৪ প্রকল্পের অনুমোদন পেয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলা শিক্ষা অফিসের নতুন ভবন নির্মাণের চাহিদা মোতাবেক পিইডিপি-৪ এর অনুমোদনপ্রাপ্ত স্কুল গুলি হলো, ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৩ কক্ষ), উত্তর বড়দল (৪ কক্ষ), শ্বেতপুর (৪ কক্ষ), রামনগর স: প্রা: বি: (৪ কক্ষ), নাকনা স: প্রা: বি: (৫ কক্ষ, দ্বিতল ভবন), মধ্যম বেউলা (৪ কক্ষ), কুন্দুড়িয়া (৫ কক্ষ, দ্বিতল ভবন), কুল্যা বেনাডাঙ্গা (৪ কক্ষ), উত্তর দাঁদপুর (৭ কক্ষ, দ্বিতল ভবন), গুনাকরকাটি (৪ কক্ষ), পাইথালী (৫ কক্ষ, দ্বিতল ভবন), দূর্গাপুর (৪ কক্ষ), বৈকরঝুঁটি (৪ কক্ষ), বিলবকচর (৩ কক্ষ), বড়দল মেছেরআলী (৪ কক্ষ) ও যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৫ কক্ষ, দ্বিতল ভবন) এর নতুন ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থানের মাটি পরীক্ষার কাজ চলছে। এছাড়া ৫টি স্কুলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কার্যক্রম চলছে। স্কুলগুলি বদরতলা প্রাইমারি স্কুলের (৭ কক্ষ), মাদিয়া স্কুল (৪ কক্ষ), কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৪ কক্ষ), ৮৮ নং সুভদ্রাকাটি (৪ কক্ষ) ও তুয়ারডাঙ্গা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৪ কক্ষ)। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান, উপজেলার ২১টি স্কুলের ১৬টি স্কুলে নতুন ভবনের জন্য সম্ভাব্য স্থানের মাটি পরীক্ষা চলছে। বাকি ৫টির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *