ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২৫১তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 21:35

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এজেন্ট ব্যাংকিংয়ের ২৫১ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের নতুন বাজারে এ উদ্বোধনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায়ী আবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর হাসান। বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ও ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এম মাসরুর রহমান মোড়ল, ঢাকা প্রধান কার্যালয়ের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ঢাকা ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সুলেমান। এ সময় জেলা পরিষদ সদস্য আল-ফেরদাউস, কুলিয়া ইউয়িনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া বাজার কমিটির সভাপতি ইমাদুল হক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নলতা শাখার কর্মকর্তা সাব্বির আহম্মেদ, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাংবাদিক শাহিনুর ইসলাম ও রুহুল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *