ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 21:32

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ব্র্যাকের মানবাধিকার আইন সহায়ক কর্মসূচীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর ব্র্যাক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা মো. বারেক গাজীর সভাপতিত্বে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, বিবাহ রেজিস্ট্রারগণ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের আইন কানুন, শর্তসমূহ, বিয়ের রেজিস্ট্রেশন, তালাক/বিচ্ছেদ, বাল্য বিবাহ প্রতিরোধ, স্বামী-স্ত্রী পৃথক বসবাস, পিতা-মাতার ভরন পোষণ ও মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা প্রতিরোধ এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাকের এলসিএল যশোর মো. গোলাম কিবরিয়া, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক বিশ্বনাথ কুন্ডু, এইচ আর এল এস আবুল কালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *