ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুবলীগ নেতার মাদক সেবনের ছবিতে তোলপাড় শুরু

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 21:33

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ওই যুবলীগ নেতা ডি এম গোলাম মোস্তফা শ্যামনগরের বাদঘাটা গ্রামের বাসিন্দা। স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা জানান, সম্প্রতি ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে মাদকাসক্ত ডি এম গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট শ্যামনগর সদর ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি অনুমোদনের পর থেকে মোস্তফা আরও বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় মাদকের আড্ডা গড়ে তোলে। গত কয়েকদিন পূর্বে ওই নেতার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু তারপরও উক্ত মাদকাসক্ত মোস্তফার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ ওই মোস্তফার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ প্রায় ৮টি মামলা রয়েছে। অবিলম্বে ওই মোস্তফার বহিষ্কারের দাবি জানিয়েছেন যুবলীগের ত্যাগী নেতা-কর্মীরা। বর্তমানে তিনি পলাতক থাকায় গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, মোস্তফার মাদক সেবনের বিষয়ে আমি কিছুই জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *