ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রুপসা নদী থেকে যুবকের বিকৃত লাশ উদ্ধার

admin
November 6, 2019 9:40 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: রুপসা নদী থেকে আতিক খান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে খুলনা সদর থানা পুলিশ। বুধবার (০৬ নভেম্বর) সকাল ৯টায় নতুন বাজার এলাকা থেকে নৌ-পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, লাশের বাম হাতের কবজি কাটা ছিল। পুলিশ মৃত ব্যক্তির পকেটে থাকা একটি আইডি কার্ড উদ্ধার করেছে। যা থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আতিক খান, পিতা শাহাজাদা খান, মাতা নূরজাহান বেগম, হোল্ডিং নং-৩১, বিকে রায় রোড, ডালমিল মোড়, থানা সোনাডাঙ্গা, খুলনা। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করে শত্রæতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।